শিরোনাম
◈ জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট সৌরবিদ্যুৎ দিলেন প্রধানমন্ত্রী ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুদক

মহসীন কবির : সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন । বুধবার ১০ জুলাই দুপুরে এ মামলা দায়ের করা হয়। ফারমার্স ব্যাংক থেকে সুরেন্দ্র কুমার সিনহার অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা হওয়ার বিষয়টি তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১৮ সালের ৩ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে করা ঘুষ চাওয়ার মামলার নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছে। এ নিয়ে তদন্ত করতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ওই সময় তিনি বলেন, ‘এটি দুদক আইনে পড়বে কিনা, তা বিচার–বিশ্লেষণ করে দেখা হবে। এ নিয়ে তদন্ত করা হবে। একজন তদন্তকারী নিয়োগ দেওয়া হবে।’

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিএনপির সাবেক নেতা, মন্ত্রী ও আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা। বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা মামলার এজাহারে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এস কে সিনহার বিরুদ্ধে।

  • সর্বশেষ