শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিফাত শরীফ হত্যা : ২ আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

শাহাবুদ্দিন পাননা, বরগুনা : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসান। বৃহস্পতিবার সন্ধ্যার পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী মো. সিরাজুল ইসলামের আদালতে হাজির করা হলে তার দায় স্বীকার করে জবানবন্দি দেন। শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

১লা জুলাই মামলার এজাহারভুক্ত ১১নম্বর আসামি অলি ও তানভীরও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে ৪জন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, বরগুনায় রিফাত হত্যা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। হত্যাকান্ডের সেকেন্ড ইন কমান্ড রিফাত ফরাজীকে বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। সে মামলার ২ নং আসামি। আসামি রিফাত ফরাজীকে ৭দিন এবং ১২নম্বর আসামি টিকটক হৃদয়, সন্দেহভাজন আসামি মো. সাগর, কামরুল হাসান সাইমুন, নাজমুল হাসান ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন।সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়