শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশেদ তুই পালিয়ে যা, এখন সময় তোর না

ফেসবুক থেকে: আমার বন্ধু রাশেদ, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত! সবকিছুতেই অস্থির...।
ওর ভাষ্যমতে বিশ্বের কোথাও নাকি কিছুই ঠিক নাই। আমরা নাকি আরও ঠিক নাহ..
এখানে আমরা নাকি মাথা ব্যথা হলেই ব্যথার ঔষধ খাই এর আগে নয়! প্রতিরোধী ব্যবস্থা কম আর কি...! সেই ব্যবস্থায় সকলে দায় একে অপরের উপর চাপিয়ে দেই নাকি আমরা??
ওর ধারণা আমাদের মত সকল বিষয়ে সবজান্তা শ্রেণি পৃথিবীর আর কোথাও নেই...।
আমরা নাকি কী চাই, সেটাও জানিনা! আমরা যাহা চাই, তাহা নাকি ভুল করে চাই...
কী বিপদের কথা.... আমরা নাকি সবই জানি তাও কখনো মূলে আঘাত করতে পছন্দ করিনা।
যারা সত্যিকার অর্থে অনেক জানেন তারাও নাকি অনেক বিষয়ে গভীরে যেতে চান না, বোঝেন না!
কে কি জানে, কে কি জানেনা? কার কী কাজ কার কি নয় তাও নাকি জানি না আমরা।
একটু আগে যা চাই, একটু পরেই নাকি তা চাইনা আমরা 🤣
রাশেদ তুই পালিয়ে যা, এখন সময় তোর না। ফেসবুক থেকে নেয়া
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী

  • সর্বশেষ
  • জনপ্রিয়