শিরোনাম
◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ◈ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান, হরমুজ ইস্যুতে পিছু হটল ব্রিটেন-জার্মানি-গ্রিস ◈ ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ◈ স্কুলে ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার রিফাত হত্যাকারীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

এস এম নুর মোহাম্মদ : বরগুনায় সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করতে বলেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ কথা বলেন।

নির্দেশ মতো আদালতকে জানানো হয় ওই ঘটনায় নিহতের বাবা আজ বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। এরমধ্যে ৪ নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আদালত বলেন, এ ঘটনায় পুলিশের পদক্ষেপ যথেষ্ট ছিলনা। অমরা কোন রুল ইস্যু করছিনা। তবে এটি আমরা নজরে রাখবো। এসময় পুলিশের আইজির মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে বলেন। এছাড়া এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ঠিক করেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়