শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী খুলনা শিশু হাসপাতালকে ১৫ কোটি টাকা অনুদান দিয়েছেন

সালেহ্ বিপ্লব : চিকিৎসা সেবার মান বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে এ অর্থ সহায়তা দেয়া হয়। গতকাল সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের হাতে এ চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই অনুষ্ঠানে প্যানক্রিয়াটিইটিস রোগে আক্রান্ত সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ কনস্টেবল সজীব আলীর বাবা ও স্ত্রী এবং বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিএনপি কর্মীদের গুলিতে নিহত সাতক্ষীরার নওয়াপাড়া পৌরসভার নির্বাচিত কমিশনার আতিয়ার রহমানের স্ত্রীর হাতেও আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খাঁন কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দীন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

এসবি/কেএ/টিই

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়