শিরোনাম
◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করায় হাইকোর্টের সাধুবাদ

ডেস্ক রিপোর্ট : আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার রোধসংক্রান্ত এক রিটের শুনানিতে রবিবার (২৩ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সাধুবাদ জানান। বাংলা ট্রিবিউন

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল ইসলাম। আইনজীবী সরকার এম আর হাসান ছিলেন বিএসটিআইয়ের পক্ষে। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, ফলে কেমিক্যালের ব্যবহার বন্ধ করা নিয়ে রিটের শুনানি চলছিল। তখন হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়টি আদালতের নজরে আনা হয়।

তখন আদালত বলেন, ‘আমাদের অনেক আদেশই বাস্তবায়িত হচ্ছে। উচ্চ আদালত থেকে ঋণখেলাপির তালিকা চাওয়া হয়েছিল। সে তালিকা সরকার প্রস্তুত করে জাতীয় সংসদে প্রকাশ করেছে। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।’
প্রসঙ্গত, এর আগে ব্যাংকিং খাতে অর্থ আত্মসাৎ, ঋণ অনুমোদনে অনিয়ম, বিভিন্ন ব্যাংকে ঋণের সুদ মওকুফসংক্রান্ত বিষয় তদন্ত এবং তা বন্ধে সুপারিশ প্রণয়নে কমিশন গঠন করার নির্দেশনা রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) পক্ষে এ রিট দায়ের করেন।
পরে এই রিটের শুনানি নিয়ে একটি কমিশন গঠন করে গত ২০ বছরের ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, শনিবার (২২ জুন) দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা সংসদে প্রকাশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে ২০০৯ সাল থেকে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানির কাছ থেকে ৫ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে— এমন ১৪ হাজার ৬১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্যও সংসদে তুলে ধরেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়