শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের সঙ্গে অমানুষিক ব্যবহার! ডান্স রিয়্যালিটি শো নিয়ে নিয়ম জারি

মুসফিরাহ হাবীব : ভারতে বিজ্ঞাপন আর রিয়্যালিটি শো’য়ে এখন শিশুদের রমরমা আয়োজন। সন্তানকে তারকা বানাতে উঠে পড়ে লেগেছেন বাবা-মায়েরা। শিশুদের রিয়্যালিটি শো জনপ্রিয়তা পায় বেশি। তাছাড়া, ছোট বয়সে রিয়েলিটি শো’তে স্থান পেলে জীবন বদলে যাবে এ আশায় ছুটছেন বাবা মায়েরা।

বাচ্চাদের তারকা বানাতে তাই চলছে অক্লান্ত পরিশ্রম। কোনোভাবেই ছাড় দিচ্ছেন না অভিভাবকেরা। জোর করে দেওয়া হচ্ছে তালিম। রিয়েলিটি শো’র সময় শিশুদের কণ্ঠে বড়দের কঠিন গান শুনে বা জমকালো কোনো নাচের কসরত দেখে সবাই বাহবা দিচ্ছে, বিচারকেরা অভিভূত হচ্ছেন। কিন্তু এর পেছনে যে পরিশ্রম করানো হচ্ছে বাচ্চাদের তার খবর কে রাখে?

সম্প্রতি শিশুদের সঙ্গে অমানুষিক ব্যবহারের এমন বেশ কিছু অভিযোগ এসেছে ডান্স রিয়্যালিটি শো নিয়ে। নাচের সঙ্গে যেভাবে তাদের জিমন্যাস্ট অভ্যাস করানো হয় তা একটি শিশুর জন্য বেশ ঝুঁকিপূর্ণ। একটু এদিক থেকে ওদিক হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রথাগত নাচের থেকে একটু বেশিই কসরত দেখানো হয় শো’তে। তাই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় এবার বেশ কিছু নিয়ম জারি করেছে শিশুদের ডান্স রিয়্যালিটি শো নিয়ে। নাচের স্টেপের সঙ্গে অতিরিক্ত শারীরিক কোনো কসরত দেখানো যাবে না। এমনকী যা দেখানো হবে তা শিশুদের উপযুক্ত হতে হবে। বড়দের কোনো কিছুও দেখানো যাবে না। কিছুদিনের মধ্যেই প্রাইভেট সব চ্যানেলে পৌঁছে যাবে এ নিষেধাজ্ঞা। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ