শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১শ কোটি ডলার মূল্যের সাড়ে ১৬ টন কোকেইন জব্দ করলো যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : মার্কিন ফেডারেল অথরিটি মঙ্গলবার দেশটির ফিলাডেলফিয়া বন্দর থেকে ১৬.৫ টন কোকেইনের চালানসহ একটি জাহাজ জব্দ করে। অন্যতম বৃহত্তম এই চালানটির আনুমানিক মূল্য ১শ কোটি ডলার বলে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানায়। রয়টার্স, এনডিটিভি।

ফিলাডেলফিয়ার ফেডারেল কোর্টে দাখিলকৃত নথির বরাতে জানা যায়, মার্কিন ফেডারেল, রাজ্য ও স্থানীয় নিরাপত্তা বাহিনী সোমবার এমএসসি গায়ানে নামের কার্গো জাহাজটি বন্দরটির মেরিন টার্মিনালে ভেড়ায়। পরে জাহাজটিতে তল্লাশি চালিয়ে মোট ৭টি কন্টেইনার ভর্তি কোকেন জব্দ করা হয়।

আদালতে দাখিলকৃত অভিযোগ পত্রে দেখা যায়, যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে দু’জন নাবিকও আটক হয়। বৃহত্তম এই কোকেইনের চালান লাখো মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে টুইটারে মন্তব্য করেন ফিলাডেলফিয়ার অ্যাটর্নি উইলিয়াম ম্যাকসওয়াইন।

  • সর্বশেষ