শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালুর দিনই বন্ধ হলো সৌদির হালাল নাইটক্লাব

মুসবা তিন্নি : চালুর দিনই বন্ধ হয়ে গেছে সৌদি আরবের আলোচিত হালাল নাইটক্লাব। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করায় নাইটক্লাবটিকে বন্ধ করে দেয়া হয়েছে।আরটিভি অনলাইন

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম এরাবিয়ান বিজনেস এক প্রতিবেদনে জানিয়েছে, নাইটক্লাব ব্র্যান্ড ‘হোয়াইট’ জেদ্দায় তাদের একটি শাখা চালু করতে চেয়েছিল। এজন্য সব প্রস্তুতিও সম্পন্ন হয়। শেষ পর্যন্ত উদ্বোধনের দিন মার্কিন গায়ক নে-ইয়ো আসার আগেই এটি বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।

গত সপ্তাহে সৌদিতে হালাল নাইটক্লাব চালু সম্পর্কিত খবর জানায় হোয়াইট। তারা বলে, আমাদের জন্য সৌদি দারুণ একটি বাজার হবে। সেখানকার মানুষরা অনেক বেশি বাইরে বের হয়। সৌদিতে হালাল নাইটক্লাব চালু হবে এমন খবর শোনার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন অনেকে হাস্যরসে মেতে ওঠেন আর কেউবা ফেটে পড়েন ক্ষোভে। এ সময় নাইটক্লাবের বিরোধীরা বিভিন্নভাবে তাদের হতাশা প্রকাশ করেন। বিশেষ করে তারা ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে যা লিখেন তার অর্থ হলো- জেদ্দা বিচে আমি নিষিদ্ধ কার্যক্রম সমর্থন করি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়