শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০১৯, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে যৌতুকের বলি গৃহবধু নুসরাত জাহান

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : যৌতুকের দাবিকৃত মোটরসাইকেল ক্রয় করে না দেয়ায় নুসরাত জাহান ইভা (২২) নামের এক গৃহবধুকে পরিকল্পিতভাবে স্বামী ও তার পরিবারের সদস্যরা হত্যার উদ্দেশ্যে মুখে বিষঢেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধু মারা গেছেন।

ময়নাতদন্ত শেষে শনিবার রাতে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্রমতে, নিহত নুসরাত জাহান ইভা ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বৈচণ্ডি এলাকার তারিকুল ইসলাম লিংকনের স্ত্রী। তাদের সংসারে ১৮ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের বাবা আকতার হোসেন গাজী জানান, একই এলাকার বাসিন্দা আহসান হাবিবের পুত্র তারিকুল ইসলাম লিংকনের সাথে তার মেয়ে নুসরাত জাহান ইভার প্রেমের সম্পর্ক ছিলো। যার সূত্রধরে গত চারবছর পূর্বে উভয় পরিবারের অমতে তারা দুজনে পালিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পরে যৌতুকের জন্য ইভার ওপর তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে মেয়ের সুখের কথা চিন্তা করে গত চারবছরে চার লাখ টাকা যৌতুক দেন। সর্বশেষ একটি মোটরসাইকেল ক্রয়ের জন্য লিংকন ইভাকে চাপ প্রয়োগ করে। এতে অপরাগতা প্রকাশ করায় ইভার ওপর নির্যাতন শুরু হয়।

আকতার হোসেন গাজী আরও জানান, গত ৩১ মে দুপুরে ইভাকে ঘরের মধ্যে আটকিয়ে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মুখে বিষ ঢেলে দেয়। যা তার মেয়ে জীবিত থাকতেই সবাইকে জানিয়েছে। তিনি বলেন, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে মূমুর্ষ অবস্থায় ইভাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দুইদিন পর উন্নত চিকিৎসার জন্য ইভাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ইভার মৃত্যু হয়। এ ঘটনায় তিনি হত্যা মামলা দায়ের করবেন বলেও উল্লেখ করেন।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ