শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মথুরাপুর সীমান্তে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

মহসীন কবির : কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হাশেম (৫২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ১৬ জুন রবিবার ভোরে জেলার সদর দক্ষিন উপজেলার ভারত সীমান্তের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১৮ হাজার ৩৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। নিহত আবুল হাশেম জেলার সদর দক্ষিন উপজেলার বিরাহিমপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে।

১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, সদর দক্ষিন উপজেলার ভারত সীমান্তবর্তী মথুরাপুর এলাকায় বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।

এতে এক মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায়  উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়