শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে তরুণীকে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় আটক ২

খন্দকার শাহিন, নরসিংদী: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার রেশ কাটতে না কাটতেই এবার নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামের এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে দগ্ধ ফুলন বর্মণের বাবা যোগেন্দ্র বর্মণ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দুইজনকে অজ্ঞাতনামা আসামিসহ আরও আসামি থাকতে পারে বলে উল্লেখ করা হয়। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্র ধরে, রায়পুরা উপজেলার পৌর শহর থেকে ননী গোপাল এর ছেলে সঞ্জিব ও নারায়ণগঞ্জ থেকে সোহান নামে এক যুবক জিজ্ঞসাবাদের জন্য আটক করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার। ইতিমধ্যে সঞ্জিব ও সোহান নামেব দুই যুবকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ‘মেয়েটি বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে মোবাইল রিচার্জ শেষে বাড়ি ফেরার পথে দাহ্য পদার্থ দিয়ে কে বা কারা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি কেরোসিন বোতল, দিয়াশলাই বক্স, ওড়না, চুলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ সহ বিভিন্ন বাহিনী এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে এবং জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এবং সন্দেহ- ভাজন সঞ্জিব ও সোহান দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়