শিরোনাম
◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন ◈ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট, তবু লোডশেডিংয়ে নাকাল দেশ ◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন

প্রকাশিত : ১৪ জুন, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের একত্রে অবস্থানে আইনগত বাধা নেই

নিজস্ব প্রতিবেদক : প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষের একত্রে অবস্থানের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছাড়া একত্রে অবস্থানকে অনৈতিক বলেছেন তারা। সেইসঙ্গে এ ধরনের বসবাসকে ইসলামী আইনে অপরাধ বলে উল্লেখ করা হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবীরা।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, এটা সামাজিক অপরাধ এবং ইসলামী আইনেও অপরাধ। তবে আমাদের প্রচলিত আইনে একসঙ্গে থাকা কোন অপরাধ না। জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিষয়টি অনৈতিক। তবে কেউ অভিযোগ না করলে সে ক্ষেত্রে কোন অপরাধ হবে না। এছাড়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান বলেন, এটা নৈতিক অপরাধ। তবে আইনের দৃষ্টিতে অপরাধ না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়