শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনের শুরুতে গুজরাট উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বায়ু’

নিউজ ডেস্ক : ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আরব সাগরে শক্তি সঞ্চয় করতে থাকা তীব্র ঘূর্ণিঝড় 'বায়ু' মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে ভারতীয় কর্তৃপক্ষ। চলতি মৌসুমের দ্বিতীয় বড় ঝড় হিসেবে এটি পশ্চিমের রাজ্য গুজরাটে আছড়ে পড়বে। ইউএনবি।

বাতাসের হিন্দি শব্দ অনুযায়ী দেয়া নামের ঘূর্ণিঝড় বায়ু আজ বৃহস্পতিবার দিনের শুরুতে গুজরাট উপকূলে আঘাত হানতে যাচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি সাড়ে ৬ ফুট পর্যন্ত ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যাতে নিম্নাঞ্চল প্লাবিত হবে।

মঙ্গলবার সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পর বিমানবাহিনীর উড়োজাহাজে করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর ৩৯টি দলকে পশ্চিম উপকূলে নিয়ে যাওয়া হয়। তারা ঝড়ের কবলে পড়তে যাওয়া শহর ও গ্রামগুলো থেকে আড়াই লাখের বেশি বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু করেছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পর্যটকদের বুধবার বিকালের মধ্যে উপকূলীয় এলাকা ত্যাগ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরোধ করেছেন।

উল্লেখ, মে মাসে ঘূর্ণিঝড় ফণীর সময় ভারতে ১০ লাখের অধিক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছিল। বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে ভারতে ৩৪ জন এবং বাংলাদেশে ১৫ জন নিহত হয়েছিলেন।

 

 

  • সর্বশেষ