শিরোনাম
◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা!

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবাধিকার কর্মীর কাছে থেকে ১৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে এক মানবাধিকার কর্মীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। যার অনুমানিক মুল্য ১৮ লক্ষ টাকা । নগরের লালখান বাজারের ইস্পাহানী মোড়ে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।  দৈনিক কালের ছবি

ওই কথিত মানবাধিকার কর্মীর নাম মো. সোহেল আহমেদ প্রকাশ রুবেল সরকার (২৮)। সে গাজীপুরের ছান্না গ্রামের সরকার বাড়ির মো সুরুজ সরকারের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানায়,গত মঙ্গলবার (১১ জুন) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের স্বপ্ননীড় আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ৩য় তলায় ২০৫ নম্বর রুমে অভিযান চালানো হয়।

‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোহেল আহমেদকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ৩৬৭৫ পিস ইয়াবা পাওয়া যায়।’

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ ব্যাবসা করে আসছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মো. মাশকুর রহমান।

সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানায়, সোহেল আহমেদ প্রকাশ রুবেল সরকার নিজেকে মানবাধিকার কর্মী দাবি করেছে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংগঠনের ভিজিটিং কার্ডও দেখিয়েছে ওই মাদক ব্যবসায়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়