শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১০:৪২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ফণী আক্রান্তদের সহায়তায় চীনের ১ লাখ ডলার অনুদান

এইচ এম জামাল: ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে রেডক্রস সোসাইটি অব চায়না। ডেইলি ষ্টার

বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিনের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগ) নাজমুল আযম খান, সহকারী পরিচালক খ. এনায়েতুল্লাহ একরাম পলাশসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ঝ্যাং ঝু জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পরিচালিত বিভিন্ন মানবিক কর্মকান্ডে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ফিরোজ সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান রেডক্রস সোসাইটি অব চায়না। তারা বাংলাদেশে সংঘটিত বড় ধরনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তায় সর্বদাই বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পাশে দাঁড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ৫৩৬ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে পরিবেশ, অবকাঠামো ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘূর্ণিঝড়ে ৬৩ হাজার হেক্টর জমি বন্যায় তলিয়ে যায় এবং ১ হাজার ৮০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

  • সর্বশেষ