শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে বাড়ি ফেরায় পুলিশের পরামর্শ

ইসমাঈল হুসাইন ইমু : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশকিছু পরামর্শ দিয়েছে।

এগুলো হলো- নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে টহল পুলিশের সহায়তা নিন। রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন। রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা ম‚ল্যবান সামগ্রী বা টাকা পয়সা বহনে সাবধানতা অবলম্বন করুন। রাস্তায় বাস বা ট্রেন বা লঞ্চ টার্মিনালে পকেটমার ও দুস্কৃতিকারী হতে সাবধান থাকুন। যানবাহনে চলার সময় বা ট্রাফিক জ্যাম পড়লে গাড়ির জানালা বন্ধ রাখুন। আপনার সাথের মোবাইল ফোন এবং হ্যান্ডব্যাগের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন।

অপরিচিত কারও সাথে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করবেন না বা গাড়িতে উঠবেন না। রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোন কিছু খাবেন না। যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর হতে সাবধানতা অবলম্বন করুন। মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করুন। ট্যাক্সি বা অটোরিক্সা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন। প্রয়োজনে উক্ত রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভারের নাম প্রিয়জনের নম্বরে এসএমএস করুন। যাত্রাকালে নিজের মালামালের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন এবং রাতে মূল্যবান সামগ্রী নিয়ে একাকী চলাচল পরিহার করুন। ঈদে বাড়ি যেতে হলে শেষ মুহ‚র্তের যানজট এড়াতে পূর্বেই ভ্রমণ সম্পন্ন করুন। তাড়াহুড়া করে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসে উঠবেন না।

  • সর্বশেষ