শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো শান্তিচুক্তি নয়, জানালো তুরস্ক ও জর্ডান

আব্দুর রাজ্জাক : একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া যেকোনো শান্তিচুক্তি প্রত্যাখ্যান করবে তুরস্ক ও জর্ডান। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর চেয়ারম্যান হিসেবে তুরস্ক ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কোনো প্রচেষ্টাই দেখছে না বলে বুধবার সৌদির আরবের জেদ্দায় সংস্থাটির বৈঠকে মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। আনাদোলু এজেন্সি, ইউরেশিয়া রিভিউ

মেভলুত কাভুসোগলু বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলা ও ওআইসি এর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন। এটি এমন একটি দায়িত্ব যা প্রথমে আমাদের সামরিক বাহিনীর ওপর বর্তায়। জেরুজালেম রক্ষায় ওআইসি এর সদস্য রাষ্ট্রগুলোকে আবারো অঙ্গীকার করতে হবে। এবং এর সম্মানহানীর ব্যাপারে অন্যদের সাবধান করতে হবে।

তিনি আরো বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো শান্তিচুক্তি ওআইসি এর সদস্য রাষ্ট্রগুলো মেনে নেবে না বলে আমরা বিশ্বাস করি।’

জর্ডান জানায়, ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে বুধবার দেশটি সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনার। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে তাকে জানানো হয়েছে। দুটি স্বাধীন রাষ্ট্র ছাড়া এ অঞ্চলে কোনোভাবে স্থায়ী ও টেকসই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে না বলে কুশনারের বৈঠকে মন্তব্য করেন দেশটির বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ।’

  • সর্বশেষ