শিরোনাম
◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁটুর ব্যথা নিয়েও বিশ্বকাপে মাঠে নামবেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নাড়া দিয়ে উঠে টাইগার কাপ্তান মাশরাফির। তবে চোট থাকা সত্তে¡ও মাঠে নেমে টাইগারদের নেতৃত্ব দিবেন তিনি।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেই ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মাশরাফি। আর ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নতুন বলে টানা দুই মেডেন দিয়ে ইনিংস শুরু করা মাশরাফির আবারও হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন।

নিজের চোট সম্পর্কে গনমাধ্যমকে তিনি জানান, ‘এসব ক্ষেত্রে আমার আসলে অনেক সময় সমস্যা হয় প্রথম ১-২ ওভার করতে। সেটুকু করতে পারলে পরে আর সমস্যা হয় না। আজকেও হচ্ছিল না। কিন্তু ষষ্ঠ ওভারে টান লেগে গেল। ৪-৫ ওভারে থামতে পারতাম। কিন্তু ওই সময় রোহিত ও কোহলি বেশ অস্থির হয়ে উঠছিল রানের জন্য, শট খেলতে চাচ্ছিল বারবার। মনে হলো, এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি।’

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে মাশরাফির অবস্থা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ দলের ফিজিও তিহান চন্দ্রমোহন। এই চোটের কারণে মাশরাফি ৫-৬ দিনের বিশ্রাম নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

তবে, বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হতে বাকি মাত্র ৩ দিন। এরই মধ্যে নিজেকে ফিট করে মাঠে নামতে চাইবেন মাশরাফি। পুরো ফিট না হলেও এই ম্যাচটি তিনি হাতছাড়া করতে চাইবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়