শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৯:২২ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধের মত সমালোচনা করবেন না, তথ্যমন্ত্রী

আসিফ হাসান কাজল: আমরা সমালোচনা চাই। সমালোচনা করেন কিন্তু অন্ধের মত সমালোচনা করবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,শেখ হাসিনা খাদ্য উদ্বৃত্ত দেশ হিসাবে রূপান্তর করেছেন। সমালোচকেরা সেটা নিয়ে প্রশংসা করেনা।

বুধবার (২৯মে) সকালে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগীত শিল্পী সুবির নন্দী'র স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধান ক্ষেতের এক পাশে আগুন দিয়ে ছবি তুলে ভিডিও শুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ধান ক্ষেতে আগুন দিয়েছে কৃষক এই খবর সর্বত্র প্রকাশিত হয়েছে। ভারতের ধানে আগুন দেওয়া ছবি বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যে সংবাদগুলো পরিবেশন করা হয়। যে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় তার ইফেক্ট কি সমাজের উপর পড়ে না? এর সত্যতা আছে কিনা ? দয়া করে ভেবে চিন্তে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন । সামাজিক যোগাযোগ মাধ্যম একটি আন এডিটেড প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, এখানে যে কেউ মতামতব্যক্ত করছে। ভিডিও আপলোড করছে, বক্তব্য দিচ্ছে ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এর ফলে অনেক সময় সরকার সমালোচনার শিকার হচ্ছে।

তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে । যখনই কোন বরেণ্য শিল্পী অসুস্থ হচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসছেন। কৃষকদের সমস্যার চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকার ইতিমধ্যেই চাল রপ্তানীর প্রক্রিয়া শুরু করেছে।

বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী সুবীর নন্দীর প্রসঙ্গে বলেন, তিনি একজন কালজয়ী সংগীত শিল্পী ছিলেন। সুবীর নন্দী বাংলা গান ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। বর্ণাঢ্য ৫০ বছরের সঙ্গীত জীবনে তিনি আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি ও সাবেক সংসদ সদস্য সারহা বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবি নন্দী কন্যা ফাল্গুনী নন্দী মৌ , প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক খাদ্যমন্ত্রী মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম সঙ্গীত শিল্পী এস ডি রুবেল, অভিনেত্রী তারিন জাহান,অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়