শিরোনাম
◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে স্বার্থের সংঘাত ইস্যুতে শচিনকে মুক্তি দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাত সংক্রান্ত সব অভিযোগ খারিজ করে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এথিক্স অফিসার ওম্বুডসম্যান ডিকে জৈন। বোর্ডের এথিক্স অফিসার জানিয়ে দেন, শচিনের বিরুদ্ধে ওঠা ‘স্বার্থে সংঘাত’ অভিযোগ ভিত্তিহীন।

জন্মদিনে ভারতীয় ক্রিকেট বোড থেকে নোটিস পাঠানো হয় শচিনকে। বিসিসিআই-এর এথিক্স অফিসার ডিকে জৈন স্বার্থে সংঘাতের জন্য নোটিস পাঠান মাস্টার ব্লাস্টারের কাছে। শচিন অ্যাডভাইসরি কমিটির সদস্য। একইসঙ্গে আইপিএলে মুম্বাইয়ের মেন্টর হিসাবে কাজ করেন। যথা সময়ে উত্তরও দেন শচিন। পাশাপাশি স্বার্থের সংঘাত ইস্যুতে বিসিসিআইকে কার্যত একহাত দেন তিনি।

২০১৫ সালে বোর্ডের অ্যাডভাইসরি কমিটির সদস্য হিসেবে শচিনকে নিয়োগ করা হয়। কিন্তু ২০১৩ সাল থেকে আইপিএলে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে রয়েছেন তিনি। এরপরই বোর্ডের ওম্বুডসম্যান ডিকে জৈন নোটিস পাঠান শচিনকে। এমনকি ১৪টি পয়েন্টে তাকে সেই নোটিসের উত্তরও দেন। এরপর শচিন এই গোটা ঘটনার জন্যই বোর্ডকে কাঠগড়ায় তোলেন। ডিকে জৈনকে চিঠির উত্তরে মাস্টার ব্লাস্টার ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসেবে শচিন-সৌরভ এবং লক্ষণদের অবস্থান কী সেটা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স প্রধান বিনোদ রাই এবং বোর্ড সিইও রাহুল জোহরির স্পষ্ট করা উচিত ছিল বলে জানান।

এমনকি শচিন এও জানান যে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির থেকে এক পয়সাও নেন না তিনি। নোটিসের জবাব দেওয়ার পরেও নিয়ম মেনে শচিন ডিকে জৈনের সঙ্গে দেখা করেন। সঙ্গে নিয়ে যান তার আইনজীবিকেও। তারপরেই সোমবার এক বিবৃতি দিয়ে জৈন জানিয়ে দেন যে, শচিনের বিরুদ্ধে ওঠা ‘স্বার্থের সংঘাত’ অভিযোগ ভিত্তিহীন।

  • সর্বশেষ