শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রের সূতিকাগার খ্যাত ব্রিটেনের রাজধানী লন্ডন ভয়ংকর হয়ে উঠছে

সাইদুল ইসলাম : আধুনিক গণতন্ত্রের সূতিকাগার খ্যাত ব্রিটেনের রাজধানী লন্ডনে প্রতিনিয়ত বাড়ছে অপরাধ। উল্লেখযোগ্য হারে সংগঠিত হচ্ছে একের পর এক হত্যাকাণ্ড।

গত এক সপ্তাহে দু দিনের ব্যাবধানে এক বাঙ্গালী যুবকসহ খুন হয়েছেন অন্তত দু'জন। এ বছরের প্রথম পাঁচ মাসে আততায়ীর হাতে নিহত হয়েছেন ৫০ জন। যা গড়ে প্রতি মাসে ১০ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক। বিশেষ করে বাংলাদেশী অধ্যুষিত ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। উঠতি বয়সী ছেলে মেয়েদের মধ্যে এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

তাদের পরিচয় প্রকাশ না করলেও দু'জনের বয়স ২৩ এবং বাকী দু'জনের ১৯ বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ধারণা করা হচ্ছে হামলাকারীরা বাঙ্গালী হতে পারে। গত বছর একই এলাকায় আরেক বাঙালী কিশোর ছুরিকাঘাতে খুন হয়।

এদিকে গতকাল রাত সোয়া একটার সময় নিউহাম বারার ফরেস্ট গেটের ওয়ারউইক রোডে ৩০ বছর বয়সী এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওয়ারউইক রোডে একজন পুরুষ ও মহিলার মধ্যে মারামারি থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়