শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনকে যখন তীব্র অনুভব, উপভোগের সময়, তখন অল্পবয়সী ছেলে-মেয়েরা আত্মহত্যা করছে, কেন?

কাজী ওয়াসিমুল হক : আমি টোটালি কনফিউজড, এদেশের লোকের মানসিকতায় কিছু একটা পরিবর্তন হয়েছে, যা আমি এবং খুব সম্ভবত আমার জেনারেশনের অন্যরাও ধরতে পারছে না।  প্রায়ই নিউজফিডে আসে একেবারে কম বয়সীরা আত্মহত্যা করে বসছে, ডিপ্রেশন, রেজাল্ট, প্রেমঘটিত ইত্যাদি। আমি আরো কনফিউজড, যে বয়সে জীবনটাকে সবচেয়ে তীব্রভাবে অনুভব করার সময়, গড়ার সময়, উপভোগের সময়, তখন তারা আত্মহত্যা কেন করছে? আত্মহত্যা যারা করে তারা নাকি যন্ত্রণা সহ্য করতে পারে না দেখে করে, হতে পারে, কিন্তু কথা হচ্ছে এতো যন্ত্রণা হবার কারণ কি?

দৈহিক যন্ত্রণা নিয়ে বলার কিছু নেই, অসুখ-বিসুখ হলে সবারই কষ্ট হয়, তবে দৈহিক অসুখে ভোগে আত্মহত্যা করাটা মনে হয় বাংলাদেশে এখনো রেয়ার। আত্মহত্যার যে কয়টা কারণ দেখেছি তার মধ্যে ডিপ্রেশন আর প্রেমঘটিত ইস্যু কমন মনে হয়েছে, বয়স হয়ে গেছে, বুঝতে পারি না এতো কম বয়সে এতো ডিপ্রেসন এরা জমা করে কীভাবে! ডিপ্রেশন তো হবার কথা আমাদের বা আরো বুড়োদের, জীবন শেষ হয়ে আসছে, এদের কি সমস্যা? যে দৌড় এখনো শুরুই হয়নি, সেটা নিয়ে হতাশ হয় কীভাবে? আর প্রেম নিয়ে? সিরিয়াসলি? এটাও আত্মহত্যা করার একটা কারণ হতে পারে? একজন গেছে আরো একশো দশটা আসবে, কি আসে যায়? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়