শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুতি ম্যাচে ড্র করলো জাতীয় ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রাক বাছাই পর্বকে সামনে রেখে থাইল্যান্ডে ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ার কথা আগেই জানিয়েছিলো ফেডারেশন। গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের এয়ার ফোর্স ইউনাইটেড এফসি’র সাথে ১-১ গোলের ড্র করেছে জেমি ডে’র শিষ্যরা।

ব্যাংককের ধুপাতেমিয়া স্টেডিয়ামে শুরুতেই লিড পায় বাংলাদেশ। ম্যাচের মাত্র চার মিনিটের সময়ই এক সম্মিলিত আক্রমনে দূর পাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে লিড এনে দেন বিপলু আহম্মেদ। তবে সেই লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। খেলা ১৬ মিনিটের সময়ই এয়ারফোর্সকে সমতায় ফেরান ছুইদেহ।

প্রথমার্ধ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমন চালায় বাললাদেশের খেলোয়াড়রা। কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোলটির দেখা পাওয়া হয়নি। এতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

উল্লেখ্য, লাওসের বিরুদ্ধে আগামী ৬ জুন প্রাক বাছাইয়ের প্রথম লেগে মাঠে নামবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়