শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গো মিশনে গেল নারী পুলিশ কন্টিনজেন্ট

ডেস্ক রিপোর্ট  : বাংলাদেশ পুলিশের একটি নারী কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিচ্ছে। ১৮০ জন পুলিশ সদস্যের এ দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ কন্টিনজেন্টকে প্রতিস্থাপন করবে। তারা সোমবার গভীর রাতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার সালমা সৈয়দ পলি।

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী ‘ব্লু হেলমেট’ পরিহিত নারী পুলিশ শান্তিরক্ষীদেরকে বিমান বন্দরে বিদায় জানান।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অন্তর্ভুক্তি ঘটে ২০১০ সালে। তারা হাইতি মিশনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শান্তিরক্ষার পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জনগণকে মানবিক সহায়তা প্রদান করেছেন, তাদের এ অনন্য অবদান বিশ্ববাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ২০১১ সাল থেকে পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস

  • সর্বশেষ