শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথক চিকিৎসাকেন্দ্র

জবের হোসেন : প্রতিবন্ধি শিশুদের জন্য ব্যতিক্রমী ও অপরিহার্য এক উদ্যোগ নিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নামমাত্র খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছে উত্তরাঞ্চলের ১৬ টি জেলার ৫০ হাজারেরও বেশি শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশু। একুশে টিভি

মাত্র দশ টাকার টিকেট কেটে এই কেন্দ্রে চিকিৎসা নিতে পারে প্রতিবন্ধী শিশুরা। একজন শিশু বিশেষজ্ঞ, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন ফিজিওথেরাপিষ্টসহ ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ টীম কাজ করছে এই কেন্দ্রে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে ভীড় করছে মানুষ।

চিকিৎসা নিতে আসা একজন বলেন, আমার বাচ্চার সময় ২৭ মাস। হাটতে পারে না। এখানে ডাক্তাররা বলেছে, এখন হাটতে পারবে। অন্য একজন মা বলেন, যখন জন্ম নিয়েছে তখন স্বাভাবিক ছিলো, বড় হওয়ার পর একটু অস্বাভাবিক অচরণ করছে। তাই এখানে চিকিৎসা নিতে এসেছি।

সঠিক ও উন্নত চিকিৎসার মাধ্যমে রোগীদের পুরোপুরি সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। রংপুর শিশু বিকাশ কেন্দ্রের মনোরোগ বিশেষজ্ঞ আহাদ শাহ বলেন, শিশু বিশেষজ্ঞ প্রথমে বাচ্চাটিকে দেখেন। যদি বাচ্চাটির খিচুনি থাকে, তাহলে খিচুনির জন্য যে মেডিসিন দরকার সেটা দিয়ে থাকে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.সুলতান আহাম্মেদ বলেন, অনেক হাটতে পারছে না, কথা বলতে পারছে না। তাদেরকে সাহায্যের জন্য আলাদা শিশু বিকাশ কেন্দ্র চালু আছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

  • সর্বশেষ