শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘাটতিগুলো পূরণ করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আজ শেষ হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ। প্রত্যেক দল দুটি করে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশ একটি ম্যাচেই খেলতে পারছে। তার কারণ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। আজ বিকালে ভারতে বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। তার আগে সংবাদ সম্মেলন হলো টাইগার বাহিনীদের। সেখানে দলের পেস বোলার মোহাম্মদ সাইফউদ্দিন জানালেন জয়ের বিকল্প দেখছেন না এই ম্যাচে কিন্তু মাশরাফির দৃষ্টিতে এটি শুধুই মূল পর্বে নামার আগে ঘাটতি পূরণের ম্যাচ।

সাইফ বলেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গতকালকের (রোববার) ম্যাচটি যেহেতু বৃষ্টির কারণে খেলতে পারিনি, আগামীকালের (মঙ্গলবার) ম্যাচটি গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছি। সবচেয়ে বড় কথা, প্রতিটি ম্যাচই বিবেচনায় নিতে হবে। জয়ের বিকল্প নেই। কালকে (আজ) আমরা প্রতিটি ক্রিকেটার জয়ের জন্য মাঠে নামব।’

সাইফের কথার সুরে যে আগুন ছিল, তাতে পুরোপুরিই জল ঢেলে দিলেন মাশরাফি। প্রস্তুতিটা পর্যাপ্ত হলেই খুশি টাইগার দলপতি। অধিনায়ক মাশরাফি বলেন, ‘এটার নাম প্রস্তুতি ম্যাচ কেন? কারণ এখানে প্রস্তুতিই সব। এসব ম্যাচে কি চাওয়ার থাকে? আমার মতে, মূলত দুটি ব্যাপার। প্রথমত, যদি কারও কোনো কিছু ইস্যু থাকে, সেটি ঠিক করা। আর, দল হিসবে ঘাটতির জায়গাগুলো বোঝা। কোথায় কাজ করা উচিত, কি ঠিক করা দরকার, এসব জানা।’

তিনি আরো জানান, ‘আমি যে মজা করে বলি, এসব ম্যাচে হারলেই ভালো, সেটার একটি সিরিয়াস কারণও আছে। হারলেই কিন্তু ভুলগুলো ফুটে ওঠে, ঘাটতি স্পষ্ট হয়। গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ভারতের কাছেই আমরা উড়ে গিয়েছিলাম প্র্যাকটিস ম্যাচে। ২০১৫ বিশ্বকাপের আগে সিডনির ক্লাব দলের কাছে চারটি ম্যাচ হেরেছিলাম। কিন্তু সেসবে আমাদের উপকার হয়েছিল।’

চাপমুক্ত থেকে খেলার দিক থেকে ভাবলে, প্রস্তুতি ম্যাচটি ভারতের বিপক্ষে না হলেই হয়তো ভালো হতো। দুই দলের সা¤প্রতিক অতীতের কারণেই এই ম্যাচে জয়টা অনেকের কাছে মূখ্য। তবে মাশরাফি খুশি ম্যাচটি ভারতের বিপক্ষে হওয়াতেই। তিনি বলেন, ‘প্রস্তুতি তো সম্ভব সেরাভাবেই নেওয়া উচিত। ভারত টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল। পারতপক্ষে কোনো ঘাটতি নেই তাদের দলে। এমন দলের বিপক্ষে খেললে নিজেদের অবস্থান জানা যাবে, দুর্বলতা ও ঘাটতি বোঝা যাবে, উন্নতির জায়গা বের হবে।’

মাশরাফির মতে, ‘অবশ্যই আমরা চাইব না হারতে। কিন্তু আসল ব্যাপার হলো প্রক্রিয়া। অনুশীলন করা। সেটি ঠিক করে যদি জয়ও আসে, তাহলে তো দারুণ। কিন্তু বেশি জরুরি, যত বেশি জনের সম্ভব অনুশীলন ভালো করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়