শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয়কর্মী হত্যায় রাহুল গান্ধীর সমালোচনা স্মৃতি ইরানীর

মোহাম্মদ মাসুদ : বিজেপিকর্মী এবং তাঁর প্রচারকর্মী সুরেন্দ্র সিং-এর হত্যা ইস্যুতে ফের রাহুল গান্ধীকে দোষারোপ করলেন আমোথির নতুন সাংসদ স্মৃতি ইরানি। রাহুলের নাম না করে স্মৃতি বলেছেন, ভোটের ফলের দিনই তাঁকে একজন বলেছিলেন ভালোভাবে অমোথির খেয়াল রাখতে। তিনি সেই বার্তা মনে রেখেছেন এবং সেটাই খুব ভালোভাবে করছেন বলে জানিয়েছেন স্মৃতি। রাহুল ওকথা বলে তাঁকে অমেথিতে আগামী দিনে হতে চলা গন্ডগোলের ব্যাপারেই হঁশিয়ারি দিয়েছিলেন বলে ইঙ্গিত দিয়েছেন স্মৃতি। কংগ্রেসের নাম না করেই তাঁর অভিযোগ, অমোথির বাসিন্দাদের আতঙ্কিত করতেই এই হত্যা। খুনিদের শাস্তি দিতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে জানিয়েছেন স্মৃতি ।আজকাল

প্রসঙ্গত, বৃহস্পতিবার আমোথিতে তিনবারের সাংসদ রাহুল গান্ধী ৫৫০০০ ভোটে হেরেছেন স্মৃতি ইরানির কাছে। রাজীব গান্ধীও দাঁড়াতেন অমেথি থেকেই। ফল প্রকাশের পর রাহুল স্মৃতিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছিলেন অমোথির মানুষের খেয়াল রাখতে। এরপর গত শনিবার সুরেন্দ্র সিং-কে গুলি করে হত্যা করে আততায়ী। বরৌলিয়া গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুরেন্দ্র এবারের নির্বাচনে স্মৃতির প্রচারকর্মী হিসেবে কাজ করেছিলেন। রোবিবার তাঁর শেষকৃত্যে গিয়ে মরদেহ নিজের কাঁধে বয়ে নিয়ে যান স্মৃতি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে তদন্তে নেমে ইতিমধ্যেই সাতজনকে হেফাজতে নিয়ে জেরা করছে লখনউ পুলিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়