শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কখন ও কোথায়

আক্তারুজ্জামান : আর মাত্র দুদিন বাদেই শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। বিগত ৫ আসরের মতো এবারও ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। অন্যান্যবারের চেয়ে এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসর শুরু হওয়ার আগে পাঠকদের সুবিধার্থে আবারও জানানো হলো বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়, প্রতিপক্ষ ও স্টেডিয়ামের তথ্য।

আগামী ৩০ মে পর্দা উঠছে ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপের। তবে বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত। কেননা বিশ্বকাপের ফিকশ্চার অনুযায়ী বাংলাদেশের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

১৯৯২ সালের পর আবারো বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি, অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল প্রত্যেক দলের সাথে খেলবে। সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম পর্বেই খেলবে নয়টি ম্যাচ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ৮টি মাঠে ৯টি ম্যাচ খেলবে। প্রথম দুটি লন্ডনের কেনিংটন ওভালে এবং পরের ৭টি ম্যাচের প্রতিটাই আলাদা আলাদা মাঠে। গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ ছাড়া সবগুলো বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। বাকি একটি ৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আগামী ৫ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে মাশরাফিরা।

চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচী।

এর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু প্রথমটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা হয়নি। কিন্তু নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২৮ মে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে সাকিব-মুশফিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়