শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরের সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যার ঘটনায় দু’ দেশের পতাকা বৈঠক, বিএসএফ’র দায় অস্বীকার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনায় দু’ দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যার দায় অস্বীকার করেছে। তবে বিজিবি বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা কঠোর সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুঠিবাড়ী ৪২ ব্যাটালিয়ন কোম্পানীর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল গাজী নাহিদুজ্জামান (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ধর্ম্মজইন সীমান্ত ফাঁড়ির ধর্ম্মজইন কাড়োলিয়া পাড়া (কাঠালিয়া) মহুয়াতলা নামক এলাকায় সীমান্ত পিলার নং ৩২০/১০এস এর নিকট ভারতের ৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশী নাগরিক কামদেবপুর ঈদগাবস্তী এলাকার মোশা হক আলী অরফে মসবুলের পুত্র আলম (৪০) প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। আমরা ঘটনার পর পত্র দিয়ে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির বিএসএফকে কড়া প্রতিবাদ জানাই।

সোমবার সকাল ১১ টার দিকে ধর্ম্মজইন সীমান্ত এলাকার মেইন পিলার নং ৩২১ এর নিকট আবারো দু’ দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর কুঠিবাড়ী ৪২ ব্যাটালিয়ন কোম্পানীর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল গাজী নাহিদুজ্জামান (পিএসসি) এবং ভারতের শঠিবাড়ী কোম্পানীর পক্ষ্যে নেতৃর্ত্ব ভারপ্রাপ্ত অধিনায়ক মি. প্রসাদ। বৈঠকে বিএসএফ বাংলাদেশী নাগরিক আলমকে গুলি হত্যার দায় অস্বীকার করলে বিজিবি এর কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়