শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল চিকিৎসার স্বীকার মুন্নিসহ বশেমুরবিপ্রবি’র ৪ শিক্ষার্থীকে সাড়ে ছয় লাখ টাকা অনুদান

জাহিদুল ইসলাম : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভুল চিকিৎসার স্বীকার মরিয়ম সুলতানা মুন্নিসহ ৪ শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। সোমবার (২৭ মে ২০১৯) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ খোন্দকার নাসিরউদ্দিন তাঁর কক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৪ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ধ্রুব বাড়ৈকে ৪,০৫,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার), সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নির পক্ষে তার খালু মোশাররফ হোসেনকে ২,০০,০০০/- (দুই লক্ষ), ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মিহির মন্ডলকে ৩০,০০০/- (ত্রিশ হাজার), মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুস সাদেক রাসেলকে ৮,৭০০/- (আট হাজার সাত শত) টাকার চেক প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শেখ আশিকুররহমান প্রিন্স, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ মজনুর রশিদ, অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়