শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১১ এর মতোই এবারের বিশ্বকাপেও থাকছে সুপার ওভার

স্পোর্টস ডেস্ক : আর মাত্র তিন পরেই শুরু হচ্ছে ইংল্যান্ডের মাঠে ব্যাটে-বলের লড়াই। আর এই আসরকে কেন্দ্র নতুন অনেক নিয়ম এনেছে আর্ন্তজাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসন্ন এই বিশ্বকাপে থাকছে গুরুত্বপূর্ণ মুহূর্তে ফলাফল নির্ধারণসহ বেশ কিছু নিয়ম। যার মধ্যে নক আউট পর্বে ম্যাচ টাই হলে থাকছে সুপার ওভার, বৃষ্টি কিংবা অনিবার্য কারণে খেলা বন্ধ হয়ে গেলেও থাকছে রিজার্ভ ডে’র ব্যবস্থা।

২০০৭ সালে প্রথম সুপার ওভারের সাক্ষী হয় দর্শক। টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের রান সমান হয়ে গেলে প্রথম উদ্ভব হয় সুপার ওভার নিয়মের। ২০১১ বিশ্বকাপের নক আউট পর্ব দিয়ে ওয়ানডে ক্রিকেটেও ঢ়ুকে পড়ে এই সুপার ওভার নিয়ম। পরবর্তীতে ২০১৫ বিশ্বকাপের ফাইনালেও ম্যাচ টাই হওয়া সাপেক্ষে রাখা হয় সুপার ওভার নিয়ম। তবে দুই দলের রান ওসব ম্যাচে সমান না হওয়ার কারণে প্রয়োজন পড়েনি সুপার ওভারের।

গতবার শুধু ফাইনালের জন্যই সুপার ওভার বরাদ্দ থাকলেও এবার ২০১১ বিশ্বকাপের মত নক আউট পর্বে অর্থাৎ দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে এ নিয়মটি। সুপার ওভার ছাড়া বিশ্বকাপকে জমিয়ে তুলতে আইসিসি রাখছে আরও কিছু নিয়ম কানুন।

সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে’র ব্যবস্থা। বৃষ্টি কিংবা বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে ভেস্তে যাওয়া ম্যাচ অনুষ্ঠিত হবে পরের দিন। তবে রিজার্ভ ডে’তে ম্যাচ আয়োজন ঝামেলা বলে ম্যাচ অফিসিয়ালদের সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্ধারিত দিনেই কার্টেল ওভারে গিয়ে হলেও ম্যাচ শেষ করে দেওয়া। একেবারেই ব্যর্থ হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে।

সেমিফাইনাল, ফাইনালে কোন ম্যাচ মাঝপথে বৃষ্টি কিংবা বৈরি আবহাওয়ার দরুণ থেমে গেলে রিজার্ভ ডে’তে ঠিক ওখান থেকেই শুরু হবে ম্যাচটি। সুপার ওভারের ক্ষেত্রেও বহাল থাকবে নিয়মটি। টাই হয়ে যাওয়া ম্যাচের সুুপার ওভার কোন কারণে সম্পন্ন করা না গেলে রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হবে ফলাফল নির্ধারণী সুপার ওভার।

  • সর্বশেষ