শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৫২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে জিতলেই হবে না, মানুষের হৃদয়ও জয় করতে হবে: প্রধানমন্ত্রী

জান্নাতুল ফেরদৌসী: সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ।ি

নবনির্বাচিত মেয়রকে শপথ গ্রহণ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪৪জন কাউন্সিলরকে শপথ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে গত ৫ মের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়