শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ-জাপানের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের চুক্তি সই হবে

আবুল বাশার নূরু : আগামী ২৮ থেকে ৩০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স (ওডিএ) চুক্তি সই হবে। এটা দু’দেশের মধ্যে ৪০তম ওডিএ চুক্তি। এ অর্থ দিয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পগুলো হলো- মাতারবাড়ি পোর্ট উন্নয়ন প্রকল্প (১) , ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প (লাইন-১), এফডিআই প্রমোশন প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি প্রকল্প এবং মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প (৫)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার জন্য অনুরোধ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাপানের ফিউচার অব এশিয়া সম্মেলনেও যোগ দেবেন তিনি। জাপান সফর শেষে সেখান থেকেই সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী। সৌদি আরবে ওআইসি (অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) সামিটে যোগ দেবেন তিনি। সৌদি আরব থেকে ফিনল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী। এসব সফর শেষে আগামী ৮ জুন দেশে ফিরবেন শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

  • সর্বশেষ