শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরক্ষিত লেভেল ক্রসিং-এ বাড়ছে ঝুঁকি

আফজাল হোসেন : গাজীপুর জেলার শ্রীপুর রেল ষ্ট্রেশনে আঙিনায় শ্রীপুর-কাপাসিয়া সড়কের লেভেল ক্রসিংয়ের এক পাশের গেইট (লোহার প্রতিবন্ধক) দীর্ঘদিন নষ্ট থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ যাত্রীসহ স্থানীয়রা। এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

 

রেলওয়ে বিভাগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের অন্যতম ব্যস্ততম শ্রীপুর রেল ষ্টেশন। এ ষ্টেশনটি ঘিরে প্রতিদিন ৭টি ট্রেন দিনে ১৪বার যাত্রাবিরতি করে থাকে এবং ১২টি ট্রেন ২৪বার চলাচল করে থাকে। ষ্টেশনটি শ্রীপুর বাজারের পার্শ্ববর্তী হওয়ায়, বাজার ও ষ্টেশন ঘিরে ষ্টেশন আঙিনা সবসময়ই জনাকীর্ণ হয়ে উঠে। এছাড়াও লেভেল ক্রসিংয়ের এর সাথে সংশ্লিষ্ট সড়কটি আশপাশের কয়েকটি জেলার সাথে সংযোগ তৈরি করায় প্রতিনিয়ত যানবাহন চলাচলের দিক দিয়ে ব্যস্ততম হয়ে উঠে। বিরতিহীন ট্রেন ও ষ্টেশনে যাত্রাবিরতি ট্র্রেনগুলো ষ্টেশনে দাঁড়ানোর পূর্বেই লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশের গেইট নামানো হয়।এসময় নষ্ট থাকায় অরক্ষিত থাকে পূর্ব পাশের গেইট। দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ে পূর্ব পাশের গেইট(লোহার প্রতিবন্ধক) নষ্ট থাকায় পথচারী, সাধারণ যাত্রী, স্থানীয় জনসাধারণ ও যানবাহন নিজ দায়িত্বে পারাপার হচ্ছে। এতে তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।

 

শ্রীপুর রেল ষ্টেশনের গেট কিপার মাসুদ রানা জানান, দীর্ঘদিন যাবৎ লেভেল ক্রসিংটির একপাশের পিনিয়াম নষ্ট হয়ে যাওয়ার ফলে সেটি আর কাজ করছে না। পশ্চিম পাশের লেভেল ক্রসিং নামিয়ে দিয়ে পূর্ব পাশে দাঁড়িয়ে থেকে হাতের ইশারায় ছোট-বড় যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু যানবাহনের চালকেরা হাতে ইশারা না মেনে চলাচল করে থাকে, এতে বাধা দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

 

শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হারুন অর রশিদ জানান, লেভেল ক্রসিংটি দুই আড়াই মাস যাবৎ কাজ করছে না। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশংকা থাকায় কয়েকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু একাধিকবার তারিখ করেও লেভেল ক্রসিংটি মেরামত করাতে কাউকে পাঠায়নি উর্ধ্বতন কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ