শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে হঠাৎ ঘূর্ণিঝড়ের তান্ডবে অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্তসহ শতাধিক গাছপালা উপড়ে গেছে। শনিবার (২৫ মে) ভোরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ডেমা ইউানয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর কাড়াপাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

শনিবার সকালে সরেজমিনে কাড়াপাড়া ও ডেমা ইউনিয়নে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাড়াপাড়া দক্ষিণপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মির্জাপুর, গুজিহাটি ও পিসি ডেমা এলাকায় প্রায় ৫০টি কাাঁচা ও আধাপাকা ঘর-বাড়ি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে। এসময় এসব এলাকার শতাধিক গাছপালা উপড়ে যায়।

 

কাড়াপাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদারুল আলম বলেন, কাড়াপাড়া পশ্চিম মালোপাড়া থেকে ঘূর্ণিঝড়টি শুরু হয়ে ডেমা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায়। সকালে আমিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝড়ে আমার এলাকার প্রায় ৩০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে ও বেশকিছু গাছপাড়া উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সহয়তা করা হবে বলে তিনি জানান।

 

কাড়াপাড়া দক্ষিনপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, ফজরের নামায শেষে বাড়ি ফিরলে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। এতে দক্ষিণপাড়ার বেশ কিছু ঘর-বাড়ি ও গাছপালা ভেঙ্গে পরেছে। আমরা গ্রামবাসীরা নিজ নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহয়তা করার চেষ্টা করছি।

 

ডেমা ইউনিয়নের গুজিহাটি এলাকার বাসিন্দা আসিন শেখ বলেন, ঝড়ে আমার ঘরের টিনের ছাদ উড়ে গেছে। এছাড়া বাড়ির আশপাশের গাছপালা বিধ্বস্ত হয়েছে। বর্তমানে আমার পরিবার খোলা আকাশের নিচে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়