শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে লঞ্চঘাটের টয়লেট থেকে দুই বোনের লাশ উদ্ধার

খন্দকার শাহিন : নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে লঞ্চ টার্মিনালের কর্মচারীরা টয়লেটের ভিতরে দুটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতরা মনোহরদী উপজেলার পূর্ব চালাক চর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এর মেয়ে নুসরাত জাহান তাইন (১১) ও তানিশা তাইয়েবা (৪)।

এঘটনায় বাবা শফিকুল ইসলামকে আটক করে পুলিশ। শফিকুল নিজেই তার দুই মেয়েকে হত্যা করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন। গতকাল শনিবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম, পিপিএম)। তিনি আরো বলেন মরদেহ দুটি উদ্ধারের সময় নিহতদের পিতাকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। পরে স্বীকারোক্তিতে বলেন শফিকুল নিজেই প্রথমে তার ছোট মেয়ে টয়লেটের ভিতরে নিয়ে গিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে, পরে বড় মেয়েকে একই কায়দায় হত্যা করে লাশ দুটো টয়লেটের ভিতরে রেখে পালিয়ে যায়। শফিকুলের কথাবার্তা ও আচার-আচরণে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তার স্বজনরা জানান, শফিকুল মানসিক ভারসাম্যহীন রোগী। কারণ পূর্বে তার মানসিক রোগ আছে এমন চিকিৎসা করা হয় হলে সে কিছুটা সুস্থ্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়