শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৪:৪২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়রা সৌভাগ্যবান তারা নরেন্দ্র মোদীকে পেয়েছেন, প্রশংসায় ভাসলেন ট্রাম্প

সান্দ্রা নন্দিনী : ভারতে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় বরাবরই পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে আবারও তা পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে একজন ‘অসাধারণ মানুষ ও নেতা’ বলে উল্লেখ করেন ট্রাম্প। হিন্দুস্থান টাইমস

টুইট-বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তাকে তার বিশাল রাজনৈতিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। ভারতের জনগণের জন্য তিনি একজন মহান নেতা ও অসাধারণ মানুষ..তাদের সৌভাগ্য যে তারা তার মতো একজনকে পেয়েছেন!’

এর কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ও আমার দেশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। দারুণ একটি জয় তিনি পেয়েছেন। আমরা খুব ভালো বন্ধু। যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের চমৎকার সম্পর্ক বিদ্যমান।’

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে, ‘মানব ইতিহাসে ভারতের নির্বাচন গণতন্ত্রের একটি অনেক বড় চর্চা। এটি অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র ও সবার জন্যই একটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক অবস্থান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়