শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থেরেসার পদত্যাগেও নমনীয় নয় ইউরোপ

লিহান লিমা: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের পর তার পরবর্তী উত্তরসূরীকে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপিয় ইউনিয়নের নেতারা। বলেছেন, নতুন প্রধানমন্ত্রীকে অবশ্যই ব্রেক্সিট নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। ডয়েচে ভেলে

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মুখপাত্র বলেছেন, অ্যাঙ্গেলা থেরেসার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। ব্রেক্সিটের পরবর্তী প্রক্রিয়া এখন ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করবে। তিনি আরো বলেন, ‘ব্রিটেন যেন সঠিক প্রক্রিয়ায় ইইউ থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য জার্মানির সবসময় শুভকামনা থাকবে। এর জন্য হাউস অব কমন্সে একটি সঠিক ভোট প্রয়োজন।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রেক্সিট থেকে ব্রিটেন কি চায় তা নিয়ে ‘দ্রুত স্পষ্টতা’ দেখানোর আহ্বান জানিয়েছেন। এলিসি প্রাসাদ থেকে ইস্যু করা বিবৃতিতে বলা হয়, ম্যাক্রোঁ জানিয়েছেন তিনি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে সেখানে ইইউ’র মূল নীতিকে অবশ্যই প্রাধান্য দেয়া হবে।’ আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকর বলেছেন, ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের যে কোন প্রক্রিয়া নতুন ব্রেক্সিট প্রক্রিয়া ও সমঝোতার জন্ম দেবে যা কিনা আয়ারল্যান্ডের জন্য ভয়ানক। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটি থেরেসাকে ‘উইম্যান অব কারেজ’ বলে সম্মোধন করে টুইটারে বলেন, তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। এদিকে স্পেনের সরকারের মুখপাত্র ইসাবেল কেলার সতর্ক করে বলেছেন, থেরেসার পদত্যাগের পর কট্টর ব্রেক্সিট এড়ানো অসম্ভব হবে।

এদিকে ইউরোপিয় কমিশনের প্রধান জ্য ক্লঁদ জাঙ্কার থেরেসার পদত্যাগকে ‘কোন রকম ব্যক্তিগত অর্জন ছাড়াই’ বলে মন্তব্য করেন। তিনি আরো বলেছেন, ‘নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে থেরেসার মতো সহযোগিতামূলকভাবে কাজ করা হবে। তবে থেরেসার সঙ্গে যে ব্রেক্সিট চুক্তি হয়েছে সেটি আর পুনরায় চালু করা হবে না।’ ৩১ অক্টোবর ইইউ থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়