শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফবিসিসিআই ইকোনমিক ইনস্টিটিউট তৈরিসহ নানামুখি ভবিষ্যৎ পরিকল্পনা নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের

স্বপ্না চক্রবর্তী : এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুস্পস্তবক অর্পণ করেছেন।

শুক্রবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগরওয়ালা, মোঃ সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ ও নিজামুদ্দিন রাজেশ। চেম্বার ও এসোসিয়েশন গ্রুপের নব-নির্বাচিত পরিচালকরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত সাংবাদিকদের কাছে এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদের এ মুহুর্তের পরিকল্পনাগুলো তুলে ধরেন। এগুলো হলো অর্থনৈতিক নীতি পরিকল্পন এবং কাঠামো তৈরির লক্ষ্যে এফবিসিসিআই ইকোনমিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে, যা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে নীতি সহায়তা করবে। তিনি বলেন, এ ইনস্টিটিউটের নলেজ পার্টনার হচ্ছে নীতি পরিকল্পনা ও কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বিশ্বের নামকরা জ্যাকব এন্ড করডোভা। এছাড়া দেশে মানবসম্পদের বহুমূখী চাহিদা পুরণে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে, যার কার্যক্রম শীগ্রই শুরু হবে বলে জানান তিনি।

শেখ ফজলে ফাহিম বলেন, ব্যবসায়িদের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিরোধ দ্রুত নিস্পত্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর লক্ষ্যে এফবিসিসিআইতে ‘এফবিসিসিআই আরবিট্রেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া দেশের তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক অগ্রযাত্রা এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার উদ্যেগ নেওয়া হয়েছে। এসময় তিনি দেশের সকল ব্যবসায়িকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। পরে তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম জাদুঘরের পরিদর্শন বইতে তার মন্তব্য লেখেন।

শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ গত ১৯ মে তারিখে ২০১৯-২০২১ মেয়াদকালের জন্য দায়িত্ব গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়