শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ বছর পর পর্দায় ফিরছেন কারিশমা

মুসফিরাহ হাবীব : প্রায় ৭ বছর বিরতির পর ফের শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। একসময়ে যিনি দাপিয়ে বেড়িয়েছিলেন বলি ময়দান। তবে বিয়ের পর তিনি অভিনয় থেকে দূরে সরে যান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। যদিও ২০১৬ সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদ ঘটে কারিশমার। বর্তমানে সন্তান নিয়েই তার সময় কাটছে।

গত বছর শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে তার ঝলক পাওয়া গিয়েছিল অতিথি হিসেবে। এবার নতুন এক প্রজেক্টে তিনি ফিরতে চলেছেন পর্দায়। একতা কাপুর প্রযোজিত ‘মেন্টালহুড’ নামের ছবিতে অভিনয় করছেন কারিশমা। এ ছবিতে তিনি মীরা নামে এক মায়ের চরিত্রে অভিনয় করবেন। এতে সন্তানদের প্রতি মায়ের দায়িত্ব এবং তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের ভূমিকার বিষয়টি তুলে ধরা হবে। এককথায় কারিশমা তার ব্যক্তিগত অভিজ্ঞতা পুরোপুরি কাজ লাগাতে পারবেন এ সিনেমায়।

এতোদিন পর কাজে ফিরতে পেরে উচ্ছ্বসিত কারিশমা। সে আনন্দ তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিশমা লিখেছেন, ‘দুটো সন্তান, সংসারকে সময় দিতে গিয়েই দিন চলে যেত। তাই আমি ভেবেছিলাম বিরতি নেব। আপাতত কোনও ছবি করব না। এখন ওরা একটু বড় হয়েছে। তাই আবার কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আর আমার সন্তানরাও দেখি আমাকে কাজ করতে দেখে বেশ খুশি-ই হয়।’

১৯৯৭ থেকে ’৯৯ সাল পর্যন্ত কারিশমার ‘দিল তো পাগল হ্যায়’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘বিবি নাম্বার ওয়ান’ ছিল দারুণ হিট। ২০০০-এ ‘ফিজা’, ২০০১-এ ‘জুবেদা’ করার পর, ২০০৪ সালে কাজ থেকে সরে গিয়েছিলেন তিনি। তবে এর মাঝে ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ নামে এক থ্রিলার ছবিতে কাজ করেন কারিশমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়