শিরোনাম
◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৯:৪১ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশ থেকে ইন্টারনেট সেবা দিতে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করলো স্পেসএক্স

আব্দুর রাজ্জাক : মহাকাশ থেকে উচ্চগতির ইন্টারনেট সেবার দিতে প্রথমবারের মতো একটি রকেটে করে ৬০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। স্পেসএক্স জানায়, ‘স্টারলিংক’ নামে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। ইয়ন, স্পেস ডেইলি

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে স্পেসএক্স এর ফ্যালকন রকেটের মাধ্যমে ফ্লোরিডার ক্যাপ ক্যাানেভারাল থেকে ওই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। প্রতিটি স্যাটেলাইটের ওজন ছিলো ২২৭ কেজি। স্যাটেলাইটগুলো কক্ষপথের অনেক নিচে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সামান্য ওপরের দিকে অবস্থান করবে যার দূরত্ব হবে সাড়ে ৫শ কিলোমিটারের মতো।

স্যাটেলাইটগুলো গত সপ্তাহে উৎক্ষেপণ করার পরিকল্পনা থাকলেও প্রথমত বাতাশের উচ্চ গতির কারণে স্থাগিত করা হয়। পরে একটি সফটওয়ার আপডেটের জন্য আরো এক দফা স্থগিতের পর অবশেষে সফলভাবে উৎক্ষেপণ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়