শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ভিক্ষাবৃত্তিতে জড়িত ৫৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক : চট্টগ্রামে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে নারী শিশুসহ ৫৪ জন রোহিঙ্গা ভিক্ষুককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে। আটক ৫৪ রোহিঙ্গার মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং ৩২ জন শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি দল নগরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে। বিশেষ করে লোকজনের সমাগম আছে এমন পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেল, এম এ আজিজ স্টেডিয়াম, শিশুপার্ক, সার্কিট হাউজসহ আশপাশের এলাকায় তাদের দৌরাত্ম্য বেশি।

তিনি আরও জানান, ভিক্ষাবৃত্তির নামে তারা মানুষকে বিরক্ত করে। সাধারণ পথচারী, রেস্টুরেন্ট ও পার্কে আসা লোকজনের পথরোধ করে টাকা আদায় করে। রমজান শুরুর পর তাদের দৌরাত্ম্য আরও বেড়েছে। গতকাল বিশেষ অভিযানে মোট ৫৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়