শিরোনাম
◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও ◈ কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকাল চট্টগ্রাম কাস্টমস ◈ আরও দুটি গ্রিন কারখানা, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার ৫৩টিই বাংলাদেশের ◈ চিকেনস নেকে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে ভারত ◈ ৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ◈ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, নতুন কাঠামোর ভাবনায় ভারত

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে ভূমিধস বিজয়ে মোদীকে ট্রাম্পের শুভেচ্ছা

রাশিদ রিয়াজ : টুইট করে ভারতবর্ষে মোদী এবং তার দল বিজেপির জয়জয়কারকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে ট্রাম্প বলেন, ‘ভোটে বড় জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে অনেক শুভেচ্ছা।’

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে আর একবার বসতে চলেছেন নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের প্রথম সারির নেতারা প্রায় সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মোদীকে। বাকি ছিলেন ট্রাম্প। সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠালেন।

একসঙ্গে হাত ধরে বেশ কিছু কাজ শুরু করেছিলেন ট্রাম্প এবং মোদী। হোয়াইট হাউসে দুই দেশের দুই নেতার কোলাকুলি করার সেই ছবিও অনেকের চোখেই জ্বলজ্বল করছিল। তবে তিক্ততাও বেড়ে উঠছিল মাঝমধ্যে। কিন্তু আজ সে সব তিক্ততা পর্ব মিটিয়ে মোদীকে টুইটে ট্রাম্প লিখলেন, ‘ভারত এবং যুক্তরাষ্ট্রের একসঙ্গে ভাল কাজ করার অনেক কিছুই বাকি আছে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য আমি উৎসুক।’ এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়