শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসবা সীমান্তে ১০ রোহিঙ্গাকে ফেরত নিল বিএসএফ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করতে চাওয়া ১০ রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের ফটক দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় তারা বাংলাদেশে ঢুকতে না পেরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গা নাগরিকদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়