শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ান প্রণালীতে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : মার্কিন সামরিক বাহিনী বুধবার এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই তাইওয়ান উপকূলে সামরিক জাহাজ পাঠানোর বিষয়টি বেইজিংকে আরো বেশি ক্ষেপিয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স, এনডিটিভি

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বেইজিং কৃত্রিম দ্বীপ তৈরি করে এ অঞ্চলকে সামরিকীরণ করতে থাকায় পার্শবর্তী দেশগুলোর সঙ্গে উত্তেজনা দেখা দেয়। যা সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে তাইওয়ানকে। এই দেশটিকে চীন তাদের অংশ দাবি করলেও নিজের সার্বভৌমত্ব রক্ষায় ও দক্ষিণ চীন সাগরে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় ওয়াশিংটনের সহায়তা চায় তাইপে। তাইওয়ানের আহ্বানে সাড়া দিয়ে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে নিয়মিত টহল পরিচালনা করে মার্কিন সামরিক বাহিনীর সপ্তম নৌবহর।

সপ্তম নৌবহরের কমান্ডার ক্লে ডস বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা উন্মুক্ত ও অবাধ রাখতে মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবেই ওই জাহাজগুলো পাঠানো হয়েছে। তবে এই কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও পেশাদার।

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর খবরে চীন তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও সামারিক বাহিনী বিষয়টিতে নজর রাখছে বলে তাইপে জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়