শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদী ফের সরকার গঠন করলে বাংলাদেশের জন্য ভালো হবে না, বললেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন

কেএম নাহিদ: ভারতে হয়ে যাওয়া নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এ কথা বলেছেন ভারতে ফের মোদী সরকার ক্ষমতায় এলে বাংলাদেশের জন্য মোটেও ভালো হবে না। সাউথ এশিয়ান মনিটরে সঙ্গে সাক্ষাতকারে তিনি বলেন, বিগত সময়ে মোদী সরকার বাংলাদেশের প্রতি যে ধরনের দুর্ব্যবহার করেছে এবং তার সভাপতিকে দিয়ে যেসব কথা বলিয়েছে সেখানে পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে বেশি অপমান করা হয়েছে। অথচ মোদি সরকার বাংলাদেশের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা এবং সম্মান পেয়েছে।

তিনি বলেন, মোদী সরকার কিন্তু বিনিময়ে পুরো নির্বাচনের সময় চরমভাবে বাংলাদেশ বিদ্বেষী কথাবার্তা বলেছে। এখন যদি তারা ক্ষমতায় আসে তাহলে হয়তো এমনও হতে পারে আসামের বাংলা ভাষাভাষীদের নিয়ে আবার দাঙ্গা সৃষ্টি করতে পারে। এছাড়াও পশ্চিম বাংলায় যদি মোদী সরকার আরো আসন পায় তাহলে সেখানেও তারা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন শুরু করতে পারে। কাজেই মোদী সরকার ক্ষমতায় আসাটা আমাদের জন্য ভালো হিসেবে দেখছি না। আগের মোদী সরকার যেমন ছিল তার চেয়ে নতুন মোদি সরকার অনেক বেশি বাংলাদেশ বিদ্বেষী চিন্তাধারা নিয়ে কাজ করবে।অবশ্য নির্বাচনের ফলাফল কি হয় তা দেখার জন্য আগামী ২৩শে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার। সম্পদনায়: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়