শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘খালেদা জিয়ার জন্যও কেনা হয়েছিল লাখ লাখ টাকার বালিশ’

নিউজ  ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নির্মাণাধীন ভবনে আসবাবপত্রসহ অন্যান্য দ্রব্যের বাজার মূল্যের সাথে ব্যাপকভাবে অসামঞ্জস্য দেখা গেছে। সেখানে একেকটি বালিশের দাম দেখানো হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা। অন্যান্য জিনিসের ক্ষেত্রেও দেখানো হয়েছে অস্বাভাবিক খরচ। চ্যানেল আই

এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। আবার প্রকল্পের ঠিকাদারের পেমেন্ট বন্ধ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে এই ‘অঘটন’ এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির শাসনামলে স্বয়ং খালেদা জিয়ার জন্য লাখ লাখ টাকা দিয়ে বালিশ কেনা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বৃধবার (২২ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে আশরাফুল আলম খোকন এ তথ্য জানান।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন: ‘‘বালিশের দাম নিয়ে আপনি চিন্তিত? ভাবছেন দেশ রসাতলে যাচ্ছে? ভাবনা চিন্তা করা ভালো, কিন্তু বেশি চিন্তিত হইয়েন না। সব দেশেই অঘটন ঘটে, এর প্রতিকার না হলে সমস্যা। শেখ হাসিনার সরকার তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কেন এইরকম হলো এর তদন্ত চলছে। আপাতত বিল বন্ধ। বাকি শাস্তিও হবে। কোনো অনিষ্টকারী শেখ হাসিনার হাত থেকে রেহাই পায় না। ইতিহাস তাই বলে…।

কিন্তু আপনি কী জানেন, বাংলাদেশে ১৯৯১ সালের ২৯ মার্চ ৭৮ হাজার টাকা মূল্যের ৬টি বালিশ কেনা হয়েছিল ৪ লাখ ৬৮ টাকা দিয়ে। বিশ্বের বিখ্যাত কোম্পানির বালিশ। যার বর্তমান মূল্য ৪০ লাখ টাকার কাছাকাছি। এই বালিশগুলো কেনা হয়েছিল বেগম খালেদা জিয়ার জন্য।

আপনি কী জানেন, এই বেগম খালেদা জিয়ার জন্যই ২০০২ সালে ইটালি থেকে ৬টি বালিশ কেনা হয়েছিল। যার একেকটির মূল্য ছিল ১ লাখ ৩২ হাজার টাকা।’’

  • সর্বশেষ