শিরোনাম
◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে চলন্তবাসে গার্মেন্টস কর্মী গণধর্ষণ মামলায় বাসের চালকসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

অলক কুমার দাস, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্তবাসে এক গৃহবধূকে গণধর্ষণ মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন আজ বুধবার দুপুরে এ রায় দেন। মামলার তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলো বাসের চালক হাবিবুর রহমান নয়ন (২৮), সহকারী খালেক ভুট্টো (২৩), আশরাফুল (২৬) ও সুপারভাইজার রেজাউল করিম জুয়েল (৩৮)। এদের মধ্যে রেজাউল করিম জুয়েল পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম। তিনি বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় গণধর্ষণ ও নারী নির্যাতনের ক্ষেত্রে এ রায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।

২০১৬ সালের ১ এপ্রিল কালিয়াকৈরের মৌচাকে কর্মরত এক গার্মেন্টস কর্মী টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ভোর পাঁচটার দিকে ‘বিনিময় পরিবহণের’ একটি বাসে উঠে কর্মস্থলের উদ্দেশ্যে। এসময় বাসে অন্য কোন যাত্রী ছিলনা। এ সুযোগে বাস কিছুদূর যাওয়ার পর কন্ডাকটার বাসের জানালা দরজা বন্ধ করে দেয়। এ পর্যায়ে গাড়ির চালক হাবিবুর রহমান নয়ন তাকে ধর্ষণ করে। পরে পালা ক্রমে বাসের কন্ট্রাকটর, হেলপারও ধর্ষণ করে। বাসটি ঢাকা না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের একটি নির্জন জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা।

  • সর্বশেষ