শিরোনাম
◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৫:০২ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টা ১৫ মি‌নি‌টে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।  শিল্পীর ছে‌লে আসিফ হো‌সেন  এই তথ্য জানিয়ে বলেন, হাসপাতা‌লের আনুষ্ঠানিকতা সে‌রে রাতেই মর‌দেহ মোহাম্মদপু‌রের বাসায় নেওয়া হ‌বে।

বৃহস্প‌তিবার পৈত্রিক বা‌ড়ি কু‌ষ্টিয়ার কোটপাড়ায় তা‌কে দাফন করা হ‌বে ব‌লে জানান আসিফ। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত এ শিল্পী সম্প্রতি কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছি‌লেন। অবস্থার অবন‌তি হ‌লে গত ৪ মে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় তা‌কে।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুল গীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।

নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য তিনি।
এ পর্যন্ত তার ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। এ ছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও রয়েছে।

নজরুল সংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পান খালিদ হোসেন। সূত্র : বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌

  • সর্বশেষ
  • জনপ্রিয়